Showing posts with label Education. Show all posts

প্রথমেই জেনে নেওয়া যাক ফলাফল পুনঃমূল্যায়ন কি?

ফলাফল পুনঃনিরীক্ষণ কিঃ

এসএসসি কিংবা এইচএসসি এর মত জেএসসিতেও পরীক্ষার ফলাফল প্রকাশের পর দিন থেকে বাংলাদেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলো আশানুরুপ না হওয়াতে যে সকল শিক্ষার্থীদের মনে অনিশ্চয়তা থাকে তাদের জন্যে খাতা পুনঃমূল্যায়ন এর সুযোগ দিয়ে থাকে যা “ফলাফল পুনঃমূল্যায়ন”, “পুনঃনিরীক্ষণ”, “খাতা চ্যালেঞ্জ”, “Re scrutiny” ইত্যাদি নামে পরিচিত। অনেকের ধারণা বোর্ড কতৃপক্ষ খাতা পুনঃমূল্যায়ন করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে যা করা হয় তা হল, নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।

কিভাবে ফলাফল পুনঃনিরীক্ষণ করবেনঃ

ফলাফল পুনঃমূল্যায়ন করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। চাইলে ঘরে বসে মোবাইল থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন এর জন্যে আবেদন করতে পারবেন। তার জন্যে যা যা লাগবেঃ
  • টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন। (শুধুমাত্র টেলিটক আপারেটর থেকেই ফলাফল পুনঃমূল্যায়ন সম্ভব কিন্তু যাদের টেলিটক সিম নেই তাদের চিন্তার কিছু নেই, তারাও চাইলে অন্য কারো সিম ব্যবহার করে অথবা ফলাফল পুনঃমূল্যায়ন এর আবেদন করে এ ধরণের কোন দোকান থেকেও আবেদন করতে পারবেন)
  • মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যানান্স (প্রতিটি বিষয়ের আবেদনের জন্যে মোবাইল থেকে আবেদন ফি বাবদ ১২৫ টাকা করে কেটে নেওয়া হবে। যে সকল বিষয়ের ২ টি পত্র রয়েছে যেমনঃ বাংলা ও ইংরেজি সে সকল বিষয়ের ক্ষেত্রে একটি বিষয় কোডের বিপরিতে ২ টি পত্রের আবেদন বলে গণ্য হবে তাই এ ক্ষেত্রে খরচ পরবে ২৫০ টাকা)
  • আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যক্তিগত নম্বর (বাংলাদেশের যে কোন অপারেটর এর নম্বর দিতে পারবেন)

আবেদন করতে এসএমএস করবেন যেভাবেঃ

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন-
RSC<স্পেস>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ যশোর বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 259663 তার বাংলার জন্যে আবেদন করতে লিখতে হবে এভাবেঃ RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101
এর পর ম্যাসেজটি 16222 এই নম্বরে পাঠাতে হবে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে
আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>JES<স্পেস>259663<স্পেস>101,107
এক্ষেত্রে প্রতিটি বিষয়ের এবং প্রতিটি পত্রের জন্যে ১২৫ টাকা করে চার্জ করা হবে।
ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেনঃ
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরনঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 12345 এবং আপনার মোবাইল নম্বর 01913XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC<স্পেস>YES<স্পেস>12345<স্পেস>01913XXXXXX
ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আবেদনের সময়সীমাঃ

এই প্রক্রিয়া সাধারণত পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পরদিন থেকে এক সপ্তাহব্যাপী চলে। ২০১৫ সালের জেএসসি ও জেডিসি এর ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া ০১-০১২০১৬ তারিখ থেকে ০৭-০১-২০১৬ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। তাই দেরি না করে আজই আবেদন করে ফেলুন আর দূর করে ফেলুন ফলাফল নিয়ে আপনার মনের সকল অনিশ্চয়তা !

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল দেখার নিয়মঃ

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ এর ফলাফল সাধারণত পুনঃনিরীক্ষণ এর আবেদন করার সময় আপনার সাথে যোগাযোগের জন্যে যে নম্বর প্রদান করেছিলেন উক্ত নম্বরে (আপনার ফলাফল পরিবর্তন হলে) ফলাফল প্রকাশের ফর স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদাভাবে পিডিএফ আকারে শুধুমাত্র যাদের ফলাফল পরিবর্তন হয়েছে তাদের ফলাফল প্রকাশ করা হয়।

পরীক্ষার ফলাফল তৈরীর ব্যবস্থাকে আরো সহজ এবং কম সময়ে নির্ভুল ফলাফল তৈরী করার জন্য এই অপ্লিকেশনটি বিশেষ ভাবে তৈরী। বোর্ড পদ্ধতিতে জিপিএ নির্ণয়, শ্রেণী ভিত্তিক বিভিন্ন প্রকার তালিকা প্রিন্ট করার সুবিধা নিয়ে এই অপ্লিকেশনটি তৈরী করা হয়েছে, কম সময়ে নির্ভুল ফলাফল তৈরীতে এই অপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন ষষ্ঠ, সপ্তম, নবম শ্রেণীর জন্য; নম্বর সীট দেখে শুধু মাত্র বিষয় ভিত্তিক প্রাপ্ত নম্বর গুলো ছাড়া অন্য কোন কাজ করতে হয় এরপর শুধু মাত্র প্রয়োজনীয় সীট গুলো প্রিন্ট আউট করে নিতে পারবেন।

নিচের ডাউনলোড লিংক থেকে ৫৭ মেগাবাইটের ফাইলটি ডাউনলোড করে যেকোন পিসিতে ব্যবহার করা যাবে। অাশা করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাজে আসবে; যেকোন পরামর্শ থাকলে কমেন্ট করতে ভূলবেনা।

সুবিধা সমূহ:

  • সম্পূর্ণ বোর্ড পদ্ধতিতে জিপিএ নির্ণয়
  • প্রাপ্ত জিপিএ এবং নম্বর অনুযায়ী সিরিয়াল নির্ধারণ
  • বিষয় অনুযায়ী অকৃতকার্যদের আলাদা তালিকা
  • নবম শ্রেণীর জন্য সিকিউ, এমসিকিউ উপর আলাদা ফলাফল নির্ণয়
  • নবম শ্রেণীর জন্য গ্রুপ ভিত্তিক ফলাফল নিণয়
  • মেধাতালিকা সহ প্রয়োজনীয় অনান্য তালিকা প্রিন্ট করার সুবিদা
  • মেধাতালিকা সহ এক থেকে চার বিষয় পর্যন্ত অকৃতকার্যদের আলাদা তালিকা প্রিন্ট করা
  • সম্পূর্ণ ফলাফল এর সামারী সীট
  • ৪র্থ বিষয়ের জটিল সমিকরণটি জিপিএ এবং প্রাপ্ত নম্বর এর সাথে সংযোজন
  • কম সময়ে ফলাফল ইনপুট দেওয়ার সুবিধা


আরো কিছু পেইজ দেখেতে এখানে ক্লিক করুন Demo Print Out

ডাউলোড লিংক
1. Download Link one >>
2. Downlaod Link Two >>

আপনারা সবাই অবগত আছেন যে ২০১৬ সালের ফেব্রুয়ারির ১ তারিখ থেকে এস এস সি পরীক্ষা শুরু হবে। তাই এখনই পরীক্ষার প্রস্তুতির শেষ সময়। আর প্রস্তুতির জন্য চাই ১০০% কমন উপযোগী টেস্টপেপার। তাই আমি নিয়ে এলাম সকল বিষয়ের জন্য

SSC Test paper 2016 . আর আপনাকে টেস্টপেপার কিনে পড়তে হবে না।

আর কথা বাড়াবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ম্যাজিক কোচিং তথা সারা দেশের ছাত্র ছাত্রীদের জন্য আমার ক্ষুদ্র জ্ঞান ছড়িয়ে দিতে পারি।
টেস্ট পেপার গুলো ডাউনলোড করতে বিষয়ের উপর ক্লিক করে ডাউনলোড করুন।
তারপর Test paper টি Extract  করুন। Extract করলে আপনি অনেক গূলো ফাইল দেখতে পারবেন। তার মধ্য থেকে index ফাইলটিকে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করলেই টেস্টপেপারটি পড়তে পারবেন।
এর জন্য আপনার কম্পিউটারে adobe flash player এবং মজিলা ফায়ারফক্স Install করা থাকতে হবে।
এই টেস্টপেপারটি Android মোবাইল দিয়েও পড়তে পারবেন। এর জন্য আপনার মোবাইলে প্রথমে Abobe flash player install করুন। তারপর UC Browser install করুন। এখন unzip করা ফাইল থেকে index ফাইলটির উপর ক্লিক করুন। Open with Uc Browser করুন।
আসুন টেস্ট পেপার গুলো ডাঊনলোড করি

সকল বিভাগের জন্যঃ
১। ইংরেজি ১ম পত্র টেস্টপেপার।
২। ইংরেজি ২য় পত্র টেস্টপেপার।
৩। গণিত টেস্টপেপার।

বিজ্ঞান বিভাগের জন্যঃ
১। রসায়ন টেস্টপেপার ২০১৬ ।
২। পদার্থ টেস্টপেপার ২০১৬।
৩।  জীববিজ্ঞান টেস্টপেপার ২০১৬।
৪। বাংলাদেশ ও বিশ্বপরিচয় টেস্টপেপার ২০১৬। 

মানবিক বিভাগের জন্যঃ
১। অর্থনীতি টেস্টপেপার ২০১৬।
২। পৌরণীতি টেস্টপেপার ২০১৬।
৩। ইতিহাস টেস্টপেপার ২০১৬।
৪। সাধারণ বিজ্ঞান টেস্টপেপার ২০১৬। 

ব্যবসায় বিভাগের জন্যঃ
১। হিসাববিজ্ঞান টেস্টপেপার ২০১৬।
২। ফিন্যান্স ও ব্যাংকিং টেস্টপেপার ২০১৬।
৩। ব্যবসায় উদ্যোগ টেস্টপেপার ২০১৬।
৪। সাধারণ বিজ্ঞান টেস্টপেপার ২০১৬। 

কারো কোন সমস্যা বা অভিযোগ থাকলে আমার ফেসবুক আইডি আশরাফুল এ যোগাযোগ করতে পারেন।

সবাই ভাল থাকবেন।
Powered by Blogger.